সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় সম্প্রীতির অনন্য উদাহরণ… মন্দির থেকে চেয়ার দিলো দোয়া-মিলাদের অনুষ্ঠানে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ শুক্রবার (১৫অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা। বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম গোলাম মাহমুদ রিপনের পিতা মো. রুহুল আমিন আকনের স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ চলছিলো। অন্যদিকে প্রেসক্লাবের সামনে মাত্র ৫০ গজ দূরত্বে ১৭ বার কারাবরণকারী বৃটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতার প্রতিষ্ঠিত সার্বজনীন মন্দির অনুষ্ঠিত হচ্ছিল দেবী দুর্গা বিসর্জনের সিঁদুর খেলা। একই সময় সামনা সামনি দুই ধর্মের দুটি অনুষ্ঠান। অতিথির উপস্থিতি বেশী হওয়ায় এক পর্যায়ে প্রেসক্লাবের দোয়া-মিলাদের অনুষ্ঠানে চেয়ার সংকট দেখা দেয়। তখন বানারীপাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ ও ওই মন্দিরের সভাপতি দেবাশীষ দাস মন্দির থেকে পূজারী ও ভক্তদের বসার চেয়ার মিলাদের অনুষ্ঠানে পাঠান। মন্দির থেকে দোয়া-মিলাদে এসে অংশ নেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এবং উপজেলা ওয়াকার্সপার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদ ও মন্দির কমিটির নেতৃবৃন্দ। স্মরণসভা ও দোয়া-মিলাদ শেষে প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ সাংবাদিকনেতৃবৃন্দও মন্দিরের অনুষ্ঠান উপভোগ করতে যান। এ যেন এক সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এমন অসাম্প্রদায়িক সোনারবাংলাই দেখতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় সম্প্রীতির অনন্য উদাহরণ… মন্দির থেকে চেয়ার দিলো দোয়া-মিলাদের অনুষ্ঠানে

আপডেট সময় : ১১:২৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১