বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী দুলাল বনিক আর নেই
- আপডেট সময় : ১১:২০:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ৮১ বার পড়া হয়েছে

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বন্দর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দুলাল চন্দ্র বনিক (৮০) আর নেই। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বনিক বাড়িতে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বানারীপাড়ার এক সময়ের বিখ্যাত ব্যবসায়ী ভূবনমোহন বনিকের জ্যেষ্ঠ ছেলে। প্রয়াণকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ওই দিন রাতে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার প্রয়াণে বরিশাল- ২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,বানারীপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সম্পাদক সুজন মোল্লা প্রমুখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###
























