সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
পরকীয়ায় জড়িত থাকার সন্দেহে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী আলিফ হাসানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার বিকেল ৩টার দিকে ধুনট থানা থেকে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। আলিফ হাসান ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের মঞ্জুর হকের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে আলিফ হাসানের সঙ্গে রেহেনা খাতুনের (১৮) পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর রেহেনা খাতুন অন্য কারও সঙ্গে মোবাইল ফোনে কথা বলা না থামানোয় স্ত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি।

অন্যদিকে আগে থেকেই মাদকাসক্ত ছিলেন আলিফ হাসান। রাতে নেশা করে বাড়ি ফিরে স্ত্রীকে নির্যাতন করতেন তিনি। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে পরকীয়া ও মাদক সেবনের বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ওই রাতেই আলিফ তার স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার করে শুক্রবার সকালের দিকে মরদেহ দাফনের চেষ্টা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে রেহেনার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার সকালে নিহত রেহেনার বাবা রেজাউল করিম বাদী হয়ে ধুনট থানায় একটি হত্যা মামলা করেন।

ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার দায় স্বীকার করেছেন আলিফ হাসান। জবানবন্দি রেকর্ডের জন্য তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৬:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১