সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

বেপরোয়া ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় গৃহপরিচারিকার মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: নগরীতে বেপরোয়া ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্থানীয় জনতা অটোরিকশাটি আটক করতে পারলেও পালিয়ে গেছে ঘাতক চালক। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর সাগরী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম নলছিটি উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ‘মনোয়ারা বেগম নামের ওই নারী বরিশাল নগরীতে ঘুরেফিরে বিভিন্ন বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। শুক্রবার সাগরদী এলাকায় একটি বাসায় গৃহপরিচারিকার কাজ শেষে করে ফিরছিলেন তিনি।

সাগরদী ব্রিজ সংলগ্ন সড়কে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া গতির ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করেন। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানিয়েছেন, ‘ঘটনার পর পরই চালক পালিয়ে গেছে।

তবে অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাছাড়া এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কিন্তু এ ঘটনায় কোন অভিযোগ না করে স্বজনরা আইনী প্রক্রিয়ায় মৃতদেহ নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেপরোয়া ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় গৃহপরিচারিকার মৃত্যু

আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১