সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মেয়েকে যৌন হয়রানির মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন পিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আসাদুল্লাহ (২২) নামের এক বখাটের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে মামলা করে বিপাকে পরেছেন স্কুলছাত্রীটির বাবা। বখাটের হুমকিতে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।

স্কুলছাত্রীর পিতা গত বৃহস্পতিবার (১৪ই অক্টোবর) রাতে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দেয়। পরে অভিযোগ তদন্ত করে মামলা রুজু করা হয়। যার নং-০৪, তাং-১৪/১০/২১।
বখাটে আসাদুল্লাহ (২২) বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য মৃত এহ্সান আলীর ছেলে। ছাত্রীকে উত্যক্ত করার কারণে এর আগেও আসাদুল্লাহকে কয়েকবার সতর্ক করা হয়েছে। আসাদুল্লাহ ইউপি সদস্যের ছেলে হওয়ায় এলাকায় দাপট দেখায় ও অপকর্ম করে বেড়ায় এমন অভিযোগ এলাকাবাসীর।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ই অক্টোবর মঙ্গলবার স্কুলছাত্রী সকালে বাসা হতে আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলে যাওয়ার জন্য রাওনা দেয়। পথিমধ্যে আসাদুল্লাহ স্কুলছাত্রীর সাথে কথা বলার জন্য রাস্তা আটকায়। এসময় স্কুলছাত্রী থামতে না চাইলে আসাদুল্লাহ তার ব্যাগ ও হাত ধরে টানাটানি করে ও শ্লীলতাহানি করে। পরে কোনোভাবে স্কুলছাত্রী পালিয়ে গিয়ে বাসায় তার বাবাকে বিষয়গুলো জানায়।

পরে স্কুলছাত্রীর পিতা স্কুল কর্তৃপক্ষ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে আসাদুল্লাহকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলা হিসেবে রুজু হয়। এলাকায় দাপটের কারণে মামলা হওয়ার পর থেকে মেয়ের বাবাকে হুমকি দিচ্ছে আসাদুল্লাহ এমন অভিযোগ মেয়ের পিতার।

এ বিষয়ে মেয়ের পিতা বলেন, আমার মেয়ের গানের গলা অনেক সুন্দর। সে তার ভবিষৎ সুন্দর করার জন্য পড়ালেখা করছে। সেখানে বখাটে কথিত সাংবাদিক পরিচয়ধারী আসাদুল্লাহ আমার মেয়ের ভবিষৎ নষ্ট করার জন্য এসব করছে। এর আগেও আসাদুল্লাহকে সতর্ক করা হয়েছে। এখন মামলা করার কারণে বখাটে আসাদুল্লাহ আমাকে ভয়ভীতি দেখাচ্ছে। সেজন্য আমাকে পালিয়ে বেড়াতে হচ্ছে।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, থানায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে ধরার চেষ্টা চলতেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেয়েকে যৌন হয়রানির মামলা করে পালিয়ে বেড়াচ্ছেন পিতা

আপডেট সময় : ০৫:২৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১