সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সন্তান ‘বিক্রি’ করেন বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের সন্তান বিক্রির অভিযোগে মো. আব্বাস (২২) নামে এক যুবককে আটক করেছে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে ছয় মাস বয়সী শিশুটিকে চন্দনাইশ উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১২ অক্টোবর) স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজের শিশুকে চন্দনাইশের দোহাজারী এলাকার এক ব্যক্তির কাছে বিক্রি করেন আব্বাস। এ ঘটনায় তার স্ত্রী গতকাল রাতে চান্দগাঁও থানায় অভিযোগ দায়ের করেন। এরপর রাতেই আব্বাসকে আটক করা হয়। তার দেওয়া স্বীকারোক্তিতে আজ (বুধবার) বিকেলে দোহাজারী থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া শিশুর মা বলেন, আমার স্বামী প্রায় সময় আমাকে মারধর করে। সে আমাকে টাকা-পয়সা দেয় না। সবশেষ গত সোমবার রাতে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। আমি খোলা আকাশে সারারাত বৃষ্টিতে ভিজে কাটিয়েছি। পরদিন সবার অগোচরে সে আমার সন্তানকে বিক্রি করে। আমি বিষয়টি থানা পুলিশকে জানালে তারা তাকে আটক করেন। পরে পুলিশ আজ (বুধবার) আমার শিশুকে উদ্ধার করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান জাগো নিউজকে বলেন, নিজের সন্তান বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার দেওয়া তথ্যে চন্দনাইশ উপজেলা থেকে বাচ্চাটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে সন্তান ‘বিক্রি’ করেন বাবা

আপডেট সময় : ০৪:৪৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১