সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু: নানক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ এমন একটি দল যে, ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তির কাছে কখনও পরাভূত হয় না। কিন্তু আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু; আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় বিরোধিতাকারী।

সোমবার দুপুরে মোহাম্মদপুর থানার ২৯ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এ মন্তব্য করেন। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, সারাদেশে কী আন্দোলন করেছিলেন? গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছেন, সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছেন। সেটাকে কি আন্দোলন বলে? সেটা হলো সন্ত্রাস। সন্ত্রাস করে জনগণের মন জয় করা যায় না। জনগণের মন জয় করতে হয় মানুষের পাশে দাঁড়াতে হবে।

মহানগর নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘এই ইউনিট সম্মেলনের মধ্য দিয়েই আপনাদের প্রস্তুতি নিতে হবে। ওদের (বিএনপি) বিষ দাঁত ভেঙে দিতে হবে। ওরা যেন আর এই বাংলাদেশে বুক উঁচিয়ে কথা বলতে না পারে। ’

তিনি বলেন, ‘এই মোহাম্মদপুরে এমন সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে যে, আমরা ২০ হাজার মানুষ যেন যেকোনো মুহূর্তে গিয়ে শেখ হাসিনার দাঁড়াতে পারি।

সেই ধরনের সংগঠন আমাদের প্রস্তুত করতে হবে। ’ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে ইউনিট সম্মেলনের মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াকে একটি দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন তিনি।
২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সলিম উল্লাহ সলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আওয়ামী লীগই আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু: নানক

আপডেট সময় : ০৬:৪০:৪১ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১