সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

সৌদি আরবে গিয়ে অবৈধ সিম ব্যবসা, ৭ বাংলাদেশি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সৌদি আরবে অবৈধভাবে মোবাইল সিমকার্ডের ব্যবসা করার অভিযোগে সাত বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪৬১টি সিমকার্ড, চারটি ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং বেশ কিছু রিয়াল (সৌদি মুদ্রা) উদ্ধার করা হয়।

রাজধানী রিয়াদের পুলিশের মুখপাত্র মেজর খালেদ আল-ক্রেইদিস এ কথা জানিয়েছেন।

মেজর খালেদ আল-ক্রেইদিস বলেন, গ্রেফতারকৃতরা রেসিডেন্সি পারমিট (ইকামা) বিধি লঙ্ঘন করছেন।

সাইবার ক্রাইম মোকাবিলায় পুলিশের নিরাপত্তা শাখা তাদের গ্রেফতার করেছে।
তিনি বলেন, অবৈধ সিমকার্ড বিক্রির সঙ্গে ওই সাত বাংলাদেশি জড়িত ছিলেন। রিয়াদ শহরের বিভিন্ন দোকান থেকে ওই সিমকার্ডগুলো সংগ্রহ করা হয়েছিল।

মেজর খালেদ বলেন, গ্রেফতারকৃতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

প্রাথমিক আইনি ব্যবস্থা নেওয়ার পর তাদের সরকারি কৌঁসুলির অফিসে হস্তান্তর করা হয়েছে। সূত্র: সৌদি গেজেট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সৌদি আরবে গিয়ে অবৈধ সিম ব্যবসা, ৭ বাংলাদেশি গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১