সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৬ কেজি গাঁজাসহ গৌরনদী থানা পুলিশের হাতে তিনজন গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

বরিশালের গৌরনদী পৌরসভার টরকী বন্দরের রায়পট্রি এলাকায় পুলিশ অভিযান চালিয়ে হালকা ভিজা অবস্থায় ৬ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গৌরনদী মডেল থানা পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেন।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে টরকী বন্দরের রায়পট্রি এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক পাইকারি মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। অপর মাদক ব্যবসায়ী আরমান সরদার, মেরীনা বেগম ও খোকন বেপারীকে উক্ত গাঁজাসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আরমান সরদার পৌরসভার সুন্দরদী (নবীনগর) মহল্লার কবির সরদারের পুত্র। মেরীনা বেগম পার্শবতী কালকিনি উপজেলার জাজিরা গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং খোকন বেপারী পৌর এলাকার বড় কসবা মহল্লার লিয়াকত বেপারীর পুত্র।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক খায়রুল আলম বাদি হয়ে মাদক দ্রব্য আইনে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৬ কেজি গাঁজাসহ গৌরনদী থানা পুলিশের হাতে তিনজন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১