সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উপকৃত হয় দেশ ও সমাজ: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
চলতি বছর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দুই সাংবাদিক ফিলিপাইনের মারিয়া রেসা এবং রাশিয়ার দিমিত্রি মুরাতফকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড: হাছান মাহমুদ বলেছেন, একজন সাংবাদিক অকুতোভয়ে বস্তুনিষ্ঠতার সাথে কাজ করলে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।

রোববার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিমের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে উপহার দেওয়া গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

ড. হাছান সাংবাদিকদের বলেন, ৮৬ বছর পর দুইজন সাংবাদিক নোবেল শান্তি পুরস্কার পেলেন। এজন্য তারা সবার অভিনন্দন পাবার যোগ্য। এবং তারা সমস্ত ভয়ভীতি লোভ-লালসার উর্ধ্বে উঠে সত্যপ্রকাশের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, সারা বিশ্বের সাংবাদিকরা এতে উৎসাহিত হবে।

এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অনেক ক্ষমতা। সমাজের অনুন্মোচিত বিষয়, মানুষের অব্যক্ত বেদনা তারা তুলে ধরতে পারেন। প্রান্তিক পর্যায়ের সাংবাদিকরা এক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম। সাংবাদিকদের এই কাজে দেশ, সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান তার বক্তৃতায় সাংবাদিকদের গাড়ি প্রদানের উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা মহামারি মোকাবিলা করে বিশ্বের সেরা প্রধানমন্ত্রী হিসেবে উপনীত হয়েছেন।

মোহাম্মদ এবাদুল করিম এমপি এসময় তার এলাকার সাংবাদিকদের প্রশংসা করেন। র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী সাংবাদিকদের গাড়ি প্রদানকে সাধুবাদ জানান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ এবাদুল করিমের সভাপতিত্বে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা: মো: মুরাদ হাসান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উপকৃত হয় দেশ ও সমাজ: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৫৫:০০ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১