দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস যাত্রাবিরতি সহ ৫ দফা দাবীতে মতবিনিময় সভা
- আপডেট সময় : ১২:১৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ১২৭ বার পড়া হয়েছে

মোঃ রাজিবুল হোসেন দামুড়হুদা থানা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জেলার দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আপ ও চিত্রা এক্সেপ্রেস ডাউন যাত্রাবিরতি নিশ্চিত করণ সহ ৫ দফা দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪ টার দিকে দর্শনা হল্ট স্টেশন চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৫ দফা দাবীর মধ্যে রয়েছে- ১. দর্শনা হল্ট স্টেশনে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস আপ ও চিত্রা এক্সেপ্রেস ডাউন যাত্রাবিরতি নিশ্চিত করণ। ২. দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশন হতে দুইটি যাত্রীবাহী ট্রেন চালু করতে হবে। ৩. দর্শনা স্টেশনে মৈত্রী ট্রেনে কলকাতা ও বাংলাদেশগামী যাত্রীদের জন্য আসন বরাদ্দ সহ ওঠা ও নামার ব্যবস্থা করতে হবে। ৪. পুরাতনবাজার রেল ক্রসিং এ এবং (চুয়াডাঙ্গা-কালীগঞ্জ) সড়কে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। ৫. রেল ইয়ার্ডটি পুরাতনবাজার থেকে মাদার পাড়ায় স্থানান্তর করা ও একটি আধুনিক কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করে রাজস্ব আয়ের ক্ষেত্র তৈরি এবং খুলনা-দর্শনা ডাবল লাইনের কাজ দ্রুত শুরু করা হোক।
উক্ত সভায় সভাপতিত্ব করেন, দর্শনার বিশিষ্ট সমাজ সেবক আকমত আলী। স্বাগত বক্তব্য রাখেন, “দর্শনার জন্য আমরা” সংগঠনের আহ্ববায়ক আনোয়ারুল ইসলাম বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দর্শনা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর আলম, সমাজ সেবক ইবাদত মন্ডল, আব্দুল মালেক, বিশারত মন্ডল, হাবিবুর রহমান জোয়ার্দ্দার, ইঞ্জিয়ার মজিবর রহমান বাবু দামুড়হুদা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপীকা হায়াতন নেছা সহ অন্যান্য অতিথিবৃন্দ।#

























