সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

ছেলের জন্য শাহরুখকে ক্ষমা চাওয়া উচিত, উপদেশ কঙ্গনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতার নিয়ে শুরু থেকেই চুপ ছিলেন বলিউড কুইনখ্যাত কঙ্গনা রানাওয়াত। তবে রোববার (১০ অক্টোবর) বলিউডের আরেক স্টার হৃতিক রোশন আরিয়ানের পাশে দাঁড়িয়ে খোলা চিঠি লিখতেই যেন তেলেবেগুনে জ্বলে উঠলেন কঙ্গনা।

‘মাফিয়া পাপ্পু’রা আরিয়ানের হয়ে সাফাই গাইছে এই মন্তব্যের করে সরাসরি শাহরুখকে কটাক্ষ করে বসলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে জ্যাকি চ্যানকে নিয়ে একটি পোস্ট রি-শেয়ার করেছেন কঙ্গনা।

সেই পোস্টে বলা হয়, কীভাবে ২০১৪ সালে মাদককাণ্ডে ছেলের নাম জড়ানোর পর প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন জ্যাকি চ্যান। সেসময় চীনের বেইজিং থেকে ফেরার পথে গ্রেফতার হয়েছিলেন তার ছেলে জেসি, তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছিল।

জ্যাকি চ্যান সেই সময় প্রকাশ্যে ক্ষমা চেয়ে জানিয়েছিলেন, ‘এই ঘটনার জন্য আমি ভীষণভাবে লজ্জিত ও হতাশ। এতে আমার স্ত্রীর মন ভেঙে গেছে। জেসির হয়ে আমরা ক্ষমা চাচ্ছি। জনতার কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’

এই পোস্ট নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘শুধু বলছিলাম আর কি!’ এটা কাউকে বুঝতে অসুবিধা হবে না, আদতে কার দিকে ইঙ্গিত করে কঙ্গনার এই পোস্ট করেছেন। তিনি যে শাহরুখ খানকে ক্ষমা চাওয়ার উপদেশ দিলেন সেটাই ইঙ্গিতে বুঝিয়ে দিলেন।

হৃতিক রোশন আরিয়ানের স্বপক্ষে আওয়াজ তোলার কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টা পোস্টে বিস্ফোরণ ঘটান কঙ্গনা।

তিনি লেখেন, ‘সব মাফিয়া পাপ্পুরা আরিয়ানের হয়ে কথা বলছে। আমরা সবাই ভুল করি… কিন্তু সেটা নিয়ে গৌরব করা ঠিক না। বরং, এটা ওকে সাহায্য করবে সঠিক চিন্তা-ভাবনা করতে ও কোনো কাজের ফল কী হতে পারে তা শিখতে। আশা করি যায়, এতে (গ্রেফতার) সে (আরিয়ান) বিকশিত হবে, ভবিষ্যতে আরও ভালো এবং বড় মানুষ হবে। কোনো দুর্বলের ব্যাপারে সমালোচনা করা যেমন ঠিক না, তেমনই ঠিক না এটা বোঝানো যে, তারা কোনো ভুল করেনি।’

গত ২ অক্টোবর মাঝ-সমুদ্রে নাইট পার্টি করার সময় এনসিবির জালে ধরা পড়েন আরিয়ান। এরপর দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে সংস্থাটি। পরে আদালতে হাজির করে শাহরুখপুত্র ও তার দুই সঙ্গীকে ৭ অক্টোবর পর্যন্ত হেফাজতে রাখার অনুমতি পায় এনসিবি। এরপর দুই দফায় তাদের জামিন নামঞ্জুর করেছে মুম্বাইয়ের আদালত।

আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখ খানের বাড়ি মান্নাতে ছুটে গিয়েছিলেন সালমান খান। এছাড়া বলিউড তারকা দীপিকা পাড়ুকোন, করণ জোহর, কাজল, রানি মুখার্জি, রোহিত শেঠি, আনন্দ এল রাই, আদিত্য চোপড়ার মতো তারকারা ‘বাদশা’কে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের জন্য শাহরুখকে ক্ষমা চাওয়া উচিত, উপদেশ কঙ্গনার

আপডেট সময় : ০৪:৪১:৫২ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১