সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

স্ত্রীকে মারতে গিয়ে শাশুড়িকে হত্যা, ঘাতক জামাই আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ১৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের হালুয়াঘাটে পারিবারিক কলহের জেরে মেয়ের জামাইয়ের দেশীয় অস্ত্রের আঘাতে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ি জোছনা রানী শীল (৬০) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্ত্রী ইতি শীল গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শাশুড়ি ও স্ত্রীকে আঘাত করে অভিযুক্ত জামাই সুজিত শীল (৩০) নিজেও বুকে ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে।

বৃহস্পতিবার ভোর ৪টায় উপজেলার কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে নিহতের মেয়ে সন্ধ্যা রানী বাদি হয়ে হালুয়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত শাশুড়ি জোছনা রানী শীল (৬০) ওই গ্রামের মৃত অমূল্য শীলের স্ত্রী। সুজিত শীল পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার চরনিয়ামত গ্রামের অবলেশ শীলের পুত্র।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পেশায় নাপিতের কাজ করে সুজিত শীল বেশ কিছুদিন ধরে শ্বশুর বাড়িতে থাকতেন। ঘটনার দিন ভোরে বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে সে নিজেই নিজের শরীরে আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে। এছাড়াও বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে স্ত্রী ও শাশুড়ির সাথে ঝগড়া করতো।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে স্ত্রী ও শাশুড়িকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসেন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে জোছনা রানী শীলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, ঘটনার পরই জামাই সুজিত শীলকে আটক করা হয়। বর্তমানে সে থানা পুলিশের হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে মারতে গিয়ে শাশুড়িকে হত্যা, ঘাতক জামাই আটক

আপডেট সময় : ০৫:৫৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১