সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

টিকা না নিয়েও সনদ পেলেন মৃত নারী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
করোনাভাইরাসের দুই ডোজ টিকা না নিয়েও ভ্যাকসিন সনদ পেয়েছেন জায়দা খাতুন নামে এক মৃত নারী। ইতোমধ্যে ভ্যাকসিনের সনদ সংগ্রহের জন্য তার মোবাইলে কয়েকবার এসএমএস এসেছে। মৌলভীবাজারের মোকামবাজার গুমড়া এলাকার বাসিন্দা এ নারীর সঙ্গে ঘটেছে এমন ঘটনা।

তবে এ বিষয়ে সিভিল সার্জন বলছেন, সার্ভারে কোন ত্রুটির কারণে হয়তো এ রকম ঘটতে পারে।

বিষয়টি নিশ্চিত করে মৃত জায়দা খাতুনের ছেলে মো. আজমল হোসেন জানিয়েছেন, তার মা জায়দা খাতুনকে করোনার টিকা দিতে ১ আগস্ট রেজিস্ট্রেশন করানো হয়। তবে তিনি ক্যান্সার রোগী হওয়াতে ডাক্তার টিকা না দেওয়ার পরামর্শ দেন। এতে আর তার মায়ের টিকা দেওয়া হয়নি। তিনি জানান, রেজিস্ট্রেশন করায় প্রথম ডোজ টিকা নিতে মোবাইলে এসএমএস আসে গত ১৭ আগস্ট। এতে তারা ডাক্তারের পরামর্শে টিকা নেননি।

এরপর প্রথম ডোজ টিকা নেওয়া সম্পন্ন হয়েছে জানিয়ে গত ১৮ সেপ্টেম্বর দ্বিতীয় ডোজ টিকা নিতে আবারও এসএমএস আসে। এতে তিনিসহ তার পরিবার হতভম্ব হয়ে যান। এদিকে তার মা ক্যান্সার আক্রান্ত থাকায় চলতি বছরের ২৯ আগস্ট মারাও যান। এতেই বিষয়টি সম্পন্ন হয়নি। সর্বশেষ আবারও তাদের মোবাইলে এসএমএস আসে- দুই ডোজ টিকা দেওয়া সম্পন্ন করেছেন। পরে ৫ অক্টোবর জায়দা খাতুনের করোনা ভ্যাকসিনের সনদ সংগ্রহের তারিখ জানিয়ে এসএমএস।

টিকা না দিয়ে টিকা দেওয়া হয়েছে। আবার সনদ নিতে এসএমএস। এতে মারা যাওয়া জায়দা খাতুনের পরিবার ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছে, স্বাস্থ্য বিভাগের এমন আচরণ ঠিক হয়নি।

এ বিষয়ে মৌলভীবাজারের সিভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, এরকম একাধিক ভুল হওয়ার কথা নয়। তবে সার্ভারে ত্রুটির কারণে এ রকম ঘটতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টিকা না নিয়েও সনদ পেলেন মৃত নারী।

আপডেট সময় : ১১:৫৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১