সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বরগুনার তালতলীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের ২২ চায়না নাগরিক করোনায় আক্রান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জলিল আহমেদ স্টাফ রিপোর্টার

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ চায়না নাগরিক করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের করোনা পজেটিভ আসে। এরা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।

বৃহস্পতিবার (৭অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের করোনার প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয় নমুনা দেয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিক করোনা পজিটিভ আসে। তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে৷ স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন।

বরগুনার সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান জানান, করোনা উপসর্গ নিয়ে গতকাল বুধবার (৬ অক্টোবর) তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষার জন্য নমুনা দেয়। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন জানান, করোনা শনাক্ত হওয়া চীনা নাগরিকদের তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যেই আইসোলেশন সেন্টারে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে। তাদেরকে আলাদা কেয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে৷

তিনি আরও বলেন, নির্মানাধীন এই বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশি ১১শ শ্রমিক কাজ করেন। তারা সবাই সুস্থ্য রয়েছেন। তারপরেও বাড়তি সতর্কতা হিসেবে সব শ্রমিককে করোনা টেষ্ট করানো হবে। আজ দুপুরে ৩শ রেপিড এন্টিজেন্ট কিট উপজেলা প্রশাসনের একটি দল স্বাস্থ্য বিভাগকে সাথে নিয়ে বিদ্যুৎকেন্দ্রে গিয়েছেন। বিকাল থেকেই টেষ্ট শুরু হবে। ১১শ শ্রমিক মানে ১১শ পরিবার। বাংলাদেশি শ্রমিকরা যদি করোনা আক্রান্ত হয় তাহলে বিদ্যুৎকেন্দ্রের কাজ স্থগিত করে কেন্দ্রটি লকডাউন করার জন্য জেলা প্রশাসকের কাছে অনুমতি চাইবেন তিনি।

বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, যেহেতু এটি উন্নয়ন প্রকল্প তাই এখনই কাজ বন্ধ করে লকডাউন করা ঠিক হবেনা। চীনা নাগরিকরা যারা আক্রান্ত হয়েছেন তারা কেউই বাংলাদেশি শ্রমিকদের সংস্পর্শে আসেনি। তবে, তারপরেও যদি দেশী শ্রমিকরা করোনা আক্রান্ত হয় তবে লকডাউনের বিকল্প নেই। বিষয়টি সম্পর্কে সব সময় খোঁজ রাখছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনার তালতলীতে তাপ বিদ্যুৎকেন্দ্রের ২২ চায়না নাগরিক করোনায় আক্রান্ত

আপডেট সময় : ১১:৪৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১