সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তারেককে ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে : তথ্য প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ১০৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে উদ্দেশ করে বলেছেন, ‘কবে তুমি (তারেক) আমাদের সঙ্গে যুদ্ধ করবা সময় ঘোষণা করো। তোমাকে ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে। অপেক্ষা করো। ’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক অনলাইন পোর্টালের তৃতীয় বর্ষপূর্তিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনেক সহ্য করেছি। বিদেশের মাটিতে তারেক জিয়া বসে থেকে বলবে জাতীয়তাবাদীদের পিতা জিয়াউর রহমান। এই অন্যায় কখনো বাংলায় হবে না। এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না।

আমি মুরাদ আজ এই প্রেস ক্লাবে বললাম, আমি বাঙালি। আমি স্বাধীন বাংলায় জন্মগ্রহণ করেছি। আমি পাকিস্তানের মাটিতে জন্মগ্রহণ করিনি। আমি মুক্তিযোদ্ধার সন্তান।
আমি কোনো কু-সন্তান নই।
এসময় তারেক রহমানকে হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমান দেখা হবে তোমার সঙ্গে। তুমি প্রধানমন্ত্রীকে নিয়ে কথা বলো! তোমার মা একটা চোর। এতিমের টাকা আত্মসাৎকারী। তুমি একটা খুনি, কুলাঙ্গার।

তোমাকে ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে, অপেক্ষা করো। কবে তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করবা সময় ঘোষণা করো। ’
বিদেশে বসে নানা বক্তব্য দেওয়ার বিষয়ে তিনি বলেন, আমার মতো মেলা মুরাদ বেঁচে আছে। লন্ডনের আস্ফালন বন্ধ করতে কয়জন মুরাদ লাগবে? আমরা দেখবো। চার-পাঁচটা শেয়াল-কুকুর, তোমাদের শায়েস্তা করতে বেশি লোক লাগবে না। ইউটিউবে লেকচার দাও না? কত টাকা খাইছো? মানুষ বোঝে, আমরা ফিডার দিয়ে দুধ খাই না।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিডি সমাচার ২৪ ডটকমের উপদেষ্টা সুজিত রায় নন্দী, সম্পাদক মহসিন হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজান মালিক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তারেককে ঘাড় ধরে লন্ডন থেকে নিয়ে আসা হবে : তথ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১