বরিশালে প্রেম নিয়ে দ্বন্দ্ব,স্কুল ছাত্র খুন।
- আপডেট সময় : ০৪:১৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ১১২ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামের একটি কলা বাগানের ঝোপ ঝাড় থেকে সাকিব (১৫) নামে নবম শ্রেনির এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশে ধারনা তাকে হত্যার পর মৃতদেহটি বাগানে ফেলে দেয়া হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে রাজারচর গ্রামের চরকান্দা এলাকার ওই বাগানে মৃতদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। সাকিব রাজার চর গ্রামের মো. আনোয়ারের ছেলে এবং রাজারচর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র ছিল। সাকিবের স্বজনরা জানান, রোববার সন্ধ্যার দিকে সাকিবের সমবয়সী এক কিশোর এসে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সাকিব আর বাড়ি ফিরেনি। গ্রামের বিভিন্নস্থানে খোজাখুজির পরও সাকিবের সন্ধান মেলেনি।
মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি কলা বাগানের ঝোপ ঝাড়ের মধ্যে একটি মৃতদেহ দেখে স্থানীয়রা খবর দেন। সেখানে গিয়ে দেখতে পাই মৃতদেহটি সাকিবের। স্থানীয়রা জানান, সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ওই কিশোরীকে গ্রামের আরেক কিশোর ভালবাসতো।
এ নিয়ে ওই কিশোরের সঙ্গে সাকিবের দ্বন্দ্ব চলছিলো। ধারনা করা হচ্ছে ওই কিশোর তার সহযোগীদের নিয়ে সাকিবকে হত্যা করেছে। এরপর মৃতদেহ বাগানের ঝোপ ঝাড়ের মধ্যে ফেলে গেছে। ঘটনাস্থলে থাকা কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল সাকিব। সাকিবের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে একটি কলা বাগানের ঝোপ ঝাড়ের মধ্যে তার মৃতদেহ পাওয়া গেছে।
মৃতদেহ দেখে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রোববার সন্ধ্যা থেকে ভোরের মধ্যে এ ঘটনা ঘটতে পারে। কারা এবং কেন হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোববার সন্ধ্যায় সাকিবকে বাড়ি থেকে এক কিশোর ডেকে নিয়েছিল। তাকে খুজে বের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি ময়নাতদন্তের জন্য সাকিবের মৃতদেহ বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্বজনা।

























