সংবাদ শিরোনাম ::
পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, হাইকমিশনার ও স্ত্রী হাসপাতালে কীর্ত্তিপাশায় আওয়ামী লীগ নেতার ফুলেল সংবর্ধনা ঘিরে বিএনপিতে অসন্তোষ, হলরুমে তালা চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে গ্যাস, লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও স্মারকলিপি প্রদান ১১দলীয় ঐক্যজোট ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান অভিযোগের ভিত্তিতে ঝালকাঠি খাদ্য গুদাম পরিদর্শন; চালের মান সন্তোষজনক, বললেন এসএম জিয়া উদ্দিন হায়দার বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু

প্রতারকের খপ্পরে শিক্ষক, খোয়ালেন তিন লাখ টাকা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ওয়েব ডেক্স
অভিনব কৌশলে ইয়াহিয়া খান নামে এক শিক্ষকের তিন লাখ টাকা উধাও করেছে প্রতারক চক্র। সোমবার (৪ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ে সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

স্থানীয়রা জানায়, প্রতারণার শিকার ইয়াহিয়া খান উপজেলা সদরের আমলাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষক। দুপুরে তিনি সোনালী ব্যাংক পঞ্চগড় শাখায় ঋণের তিন লাখ টাকা উত্তোলন করে একটি ব্যাগে ভরে ব্যাংক থেকে বের হন। এরপর টাকার ব্যাগটি তার মোটরসাইকেলের হাতলে রাখেন। এ সময় অপরিচিত একজন বয়স্ক মানুষ তাকে বলেন, ‘আপনার গাড়ির নিচে টাকা পরে গেছে।’ তাৎক্ষনিক আরেকজন অচেনা লোক বলেন, ‘টাকাগুলো আমার।’ এসময় মাটিতে ছড়িয়ে থাকা টাকা তুলতে যান কয়েকজন। এদিকে চোখের পলকে মোটরসাইকেল থেকে টাকার ব্যাগ নিয়ে উধাও হন প্রতারক। পরে টাকা দাবি করা লোককেও আর পাওয়া যায়নি।

শিক্ষকের পারিবারিক সূত্রে জানা যায়, পঞ্চগড় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে তার একটি ঋণ ছিল। সেই ঋণ পরিশোধের জন্য তাকে সোনালী ব্যাংক থেকে ভোগ্যপণ্য ঋণ আবেদনের পর আট লাখ টাকা ঋণ নেন। সেই ঋণের তিন লাখ টাকা উত্তোলন করেছিলেন তিনি।

সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ঘটনাটি দুঃখজনক। টাকা উত্তোলনের পর ব্যাংকের সামনে ঘটনাটি ঘটেছে। এখানে এমন অভিনব কায়দায় টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা আগে ঘটেনি। ঘটনার সময় ব্যাংকের প্রধান দরজায় নিরাপত্তার দায়িত্ব পালন করছিল পুলিশ। তার চোখ ফাঁকি দিয়েই এই ঘটনা ঘটলো।

সদর থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ বিভিন্ন থানাসহ আশপাশের জেলায় পাঠানো হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে তৎপরতা চালিয়ে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতারকের খপ্পরে শিক্ষক, খোয়ালেন তিন লাখ টাকা।

আপডেট সময় : ০৫:০৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১