সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নিষেধাজ্ঞার প্রথম দিনে তালতলীতে ১৪ জেলের কারাদণ্ড।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১ ১২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(জলিল আহমেদ স্টাফ রিপোর্টার)

বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞার প্রথম দিনে ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৩টি ট্রলার বাজেয়াপ্ত করা হয় ও ৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিম খানায় দেওয়া হয়।
সোমবার(০৪ অক্টোবর) বেলা ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. কাওসার হোসেন ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড ঘোষনা করেন। এর আগে রাত সাড়ে ১২ টার দিকে মৎস্য বিভাগের তত্বাবধায়নে কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এসব জেলেদের আটক করা হয়।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন,মজুদ ও বিক্রি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে তিনটি ট্রলারসহ ৫০ কেজি ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ দিন করে কারাদণ্ড দেয়। জব্দ করা মাছ এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়।
কারাদণ্ড দেওয়া জেলেরা হলো,মিজানুর (৪০),মো.আলম(৪০),আবুছলে (৩৫), মো.ফারুক গাজী (৫০), মো.শাকিব (২২), মো.দুলাল (৪০), মো.দেলোয়ার হোসেন (৪৫),মো.হায়দার (৩৫),মো.ইছাহাক মিয়া (৫০), মো.হালিম (৩৫), মো.ছগির (৪০), মো.সালাম (৩৪), মো.হারুন (২৩) ও মো.আবু হানিফ(৪৫)।
তালতলী উপজেলা জেলা মৎস্য কর্মকর্তা মো.মাহবুুবুল আলম জানান, রবিবার রাত ১২টার পর থেকে তত্বাবধায়নে কোস্ট গার্ড ও নৌ-পুলিশের যৌথ টিম পায়রা নদীতে অভিযান চালায়। এ সময় নদীর বিভিন্ন এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করা হয়। এদের সাথে থাকা প্রায় ৮১ হাজার মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়াও তিনটি ট্রলার জব্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিষেধাজ্ঞার প্রথম দিনে তালতলীতে ১৪ জেলের কারাদণ্ড।

আপডেট সময় : ০৯:৩১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১