সংবাদ শিরোনাম ::
জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কাল।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১ ১০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান নিয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সরকারি বাসভবন গণভবনে কাল বিকাল ৪টায় ভার্চুয়ালি এ সংবাদ সম্মেলন হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত থেকে সাংবাদিকরা এতে অংশ নেবেন।
আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

























