সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

হিজলগাড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: আরিফ সভাপতি, লাবলু সেক্রেটারি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন হিজলগাড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১লা অক্টোবর) বিকাল ৪টার সময় হিজলগাড়ি প্রেসক্লাব কার্যালয়ে দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার হিজলগাড়ি প্রতিনিধি আরিফ হাসানকে সভাপতি এবং দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার গড়াইটুপি ইউনিয়ন প্রতিনিধি লাবলু রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন হিজলগাড়ি প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শামীম হোসেন মিজি।

কমিটি গঠনের পূর্বে সাধারণ সভায় প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম রেজা বিগত ২ বছরে প্রেসক্লাবের যাবতীয় আয়-ব্যয় ও অন্যান্য হিসাব পেশ করেন। সভায় সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব তার আলোচনায় কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য প্রস্তাব রাখেন। আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা মন্ডলীর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী তাৎক্ষণিক নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন।

সভায় সর্বসম্মতিক্রমে আরিফ হাসানকে পুনরায় সভাপতি ও মোঃ লাবলু রহমানকে সাধারণ সম্পাদক করে ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি সেলিম রেজা (দৈনিক নবচিত্র), যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব (দৈনিক আকাশ খবর), সাংগঠনিক সম্পাদক এম.এ.আর.নয়ন (দৈনিক আজকের বসুন্ধরা), অর্থ সম্পাদক মাহফুজ হোসেন (দৈনিক পশ্চিমাঞ্চল), দপ্তর সম্পাদক ডা. হারুন (ভোরের সকাল), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি (আকাশ খবর), পাঠাগার সম্পাদক শাহীন সরকার (দৈনিক চিত্রা), ক্রীড়া সম্পাদক ইসরাফিল আলম নীরব (বাংলার কথা), কার্যকরী সদস্য হাফিজুর রহমান (দৈনিক এই আমার দেশ), এম.এইচ.সম্রাট (জয় নিউজ সেভেন), মো: শাওন হুসাইন (সকালের সময়), সাইফুল ইসলাম (ফেস দ্যা পিপ্স), সাধারণ সদস্য আব্দুর রহমান, হাসান জামিল ও নিশান আহম্মেদ ।

হিজলগাড়ি প্রেসক্লাবের ৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিতে রয়েছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, হিজলগাড়ি বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন ও বিশিষ্ট সমাজ সেবক শামীম হোসেন মিজি। হিজলগাড়ি প্রেসক্লাবের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। নতুন কমিটির সভাপতি আরিফ হাসান বলেন, “আমাকে পুনরায় সভাপতি নির্বাচিত করায় হিজলগাড়ি প্রেসক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দসহ সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি”।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হিজলগাড়ি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: আরিফ সভাপতি, লাবলু সেক্রেটারি।

আপডেট সময় : ০৮:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১