বাবুগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা।
- আপডেট সময় : ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোসাঃ আফিফা খাইরুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ওবায়দুল্লাহ, রহমতপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সরোয়ার মাহমুদ, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান সবুজ, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহজাহান খান, বর্তমান সভাপতি মোঃ জহিরুল হাসান অরুণ প্রমূখ।
এছাড়াও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতে প্রজেক্টরের মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উৎপাদনশীলতার ওপর একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

























