দর্শনার পারকৃষ্ণপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
- আপডেট সময় : ১১:৪১:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ রাজিবুল হোসেন দামুড়হুদা থানা প্রতিনিধি
দীর্ঘ ২ বছর পর পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর গ্রামবাসীর আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে পারকৃষ্ণপুর মাথাভাঙ্গা নদীতে নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় পারকৃষ্ণপুর গ্রামের ৬টি দল অংশ গ্রহণ করেন। প্রতীযোগীতায় প্রথম স্থান অধিকার করেন, কালুর দল ও দ্বিতীয় রবির দল এবং তৃতীয় স্থান অধিকার করেন, ভৈদ এর দল। প্রতিটি দলের ১০ জন করে নৌকা বাইচ খেলায় অংশ নেন। খেলায় বিজয়ী ১ম দলের জন্য ১৫ হাজার টাকা, ২য় বিজয়ী দলের ৮ হাজার টাকা ও ৩য় বিজয়ী দলের জন্য ৪ হাজার টাকা প্রাইজ মানি হিসাবে দেওয়া হয়।
প্রতিযোগীতা শেষে গ্রামের সমাজ সেবক আয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন, চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর এমপি’র সহোদর দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু।
এসময় প্রধান অতিথি বলেন,
আমাদের দেশ নদী মাতৃক দেশ। আর আমাদের শ্রদ্ধেয় নেতা বাঙালী জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিক নৌকা, আর আজ আমরা সেই ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা উপভোগ করতে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছি। প্রতিবছর এই গ্রামের কিছু যুবকদের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়। তবে মহামারী করোনার কারনে দীর্ঘ ২ বছর পর আমরা এই নৌকা বাইচ খেলা উপভোগ করতে পেরে অনেক আনন্দিত। আর তারই চিত্র আজকের এই হাজারো মানুষের ঢল। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম লুৎফুল কবীর। এসময় সাংবাদিক হানিফ মন্ডলের প্রাণবন্ত উপস্থাপনায় ও নৌকা বাইচ খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক জিয়াবুল হকের সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, দর্শনা থানার (ওসি অপারেশন) আবু সাইদ, সেকেন্ড অফিসার আহম্মেদ আলী বিশ্বাস, যুবলীগ নেতা- আবু ফয়সাল প্রমুখ।নৌকা বাইচ প্রতিযোগীতার পরিচালনা করেন আলী আহম্মেদ ও সহকারী হিসাবে ছিলেন, নজরুল ইসলাম। পুরুস্কার বিতরনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধায় সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ টেলিভিশনের খ্যাতনামা টপটেন বাউল শিল্পী দর্শনার কৃতি সন্তান ধীরু বাউল। সার্বিক অনুষ্ঠানে পরিচালনা করেন,


























