সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিয়ের ২৭ বছর পর পরকীয়া, স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা স্বামীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিয়ের ২৭ বছর পর পরকীয়ার অভিযোগে স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আফজাল হোসেন (৫২) নামের এক ব্যক্তি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে বাদীর হয়ে আইনজীবী আবেদুর রহমান মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশকে (পিবিআই) আগামী ৩০ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২৭ বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের কৃষি শ্রমিক আফজাল হোসেন একই গ্রামের আব্দুল কাদেরের মেয়ে তৈমা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে তিনটি ছেলেসন্তান রয়েছেন। এদের মধ্যে দুজন বিবাহিত। আরেকজনের বয়স ১৭ বছর। করোনাকালীন এলাকার বাইরে গিয়ে দিনমজুরির কাজ করতে থাকেন আফজাল হোসেন। এ সময়ে প্রতিবেশী জসিম উদ্দিন তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং শারীরিকভাবে মেলামেশা শুরু করেন। জসিমের সংসারে স্ত্রীসহ দুই সন্তান রয়েছে। এ বিষয়ে আফজাল হোসেন স্ত্রী তৈমা খাতুনকে একাধিকবার সতর্ক করলেও তিনি জসিমের সঙ্গে অবৈধ সম্পর্ক চালিয়ে যান।

মামলার অভিযোগে আরও বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যান আফজাল হোসেন। এ সময় পরকীয়া প্রেমিক জসিমকে ঘরে ডেনে নেন তৈমা খাতুন। পরে তাদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরেন আফজাল হোসেন ও তার সন্তান। পরে স্থানীয় সালিশে বিষয়টি আপসের আশ্বাসে তাদের ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনায় আফজালকে হুমকি দেন জসিম ও তার লোকজন। পরে আইনজীবীকে দিয়ে আদালতে মামলা করেন আফজাল হোসেন।

অভিযোগের বিষয়ে জানতে বুধবার (২৯ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুইবার গড়িয়ালী গ্রামে জসিম উদ্দিনের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে তার অসুস্থ বাবা কথা বলতে রাজি হননি।

তবে স্ত্রী তৈমা বেগম বলেন, তিনি মামলার বিষয়টি জানেন না। এ বিষয়ে আর কোনো মন্তব্যও করতে চাননি তিনি।

মামলার আইনজীবী আবেদুর রহমান বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সুষ্ঠু তদন্ত হলে আশা করছি, বাদীপক্ষ ন্যায়বিচার পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিয়ের ২৭ বছর পর পরকীয়া, স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা স্বামীর।

আপডেট সময় : ০২:৪১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১