সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

অন্যের স্ত্রীকে নিয়ে পালালো ছেলে, অপমানে মায়ের আত্মহত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক: স্ত্রী রেখে প্রতিবেশী গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছে এক যুবক। এই অপমানে আত্মহত্যা করেছেন ওই যুবকের মা। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ি গ্রামে ঘটনাটি ঘটে।

আজ শুক্রবার সকালে ফিরোজা খাতুন নামে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার ছেলের নাম ফিরোজ আহমেদ (২৫)।

স্থানীয় কয়েকজন ও ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল করিম জানান, বিন্নাবাড়ি গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন বছর খানেক আগে একই গ্রামে তার আপন ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলে ফিরোজ আহমেদকে বিয়ে দেন। কিন্তু তার ছেলে প্রেমের টানে এক সপ্তাহ আগে এক প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

প্রতিবেশীরা জানান, ছেলের পালিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে মা ফিরোজা খাতুনকে বিভিন্ন সময় লোকজন নানা কটূক্তি করে আসছিল।

অপমান আর হতাশার এক পর্যায়ে তিনি বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পরেন। পরে তাকে উদ্ধার করে নাটোর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক জানান, গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অন্যের স্ত্রীকে নিয়ে পালালো ছেলে, অপমানে মায়ের আত্মহত্যা।

আপডেট সময় : ০২:২৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১