সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

৫ বছর ধরে ২০০ মৃত ব্যক্তির ভাতার টাকা তুলেছেন চেয়ারম্যান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ভাতাভুক্ত ২০০ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে প্রায় পাঁচ বছর ধরে টাকা তুলে তা লোপাট করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ কাজে তাকে সহায়তা করেছেন পরিষদের নয়জন মেম্বার ও উপজেলা সমাজসেবা অধিদপ্তর।

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ১০ নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকত হোসেন পরিষদের মেম্বারদের সহায়তা নিয়েই এ দুর্নীতি করেছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট অভিযানে ধরা পড়ে এ চক্রের দুর্নীতি। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে অনিয়মের প্রমাণও পেয়েছে দুদক।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ শফিউল্লাহ আদনান।

দুদক জানায়, স্থানীয় প্রশাসনের তদন্তে দুর্নীতির বিষয়টি আগেই উঠে আসে। তখন দায় থেকে রেহাই পেতে তিন লাখের বেশি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে চেয়ারম্যানের নেতৃত্বাধীন চক্রটি। দোষীদের ধরতে তথ্য-প্রমাণ ও আরও রেকর্ডপত্র সংগ্রহ করছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

সংস্থাটির খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম সাতক্ষীরার কালীগঞ্জের ১০নং ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদে এ অভিযান চালায়।

জানা গেছে, রেজিস্ট্রার ও রেকর্ড বই পর্যালোচনা করে দুদক টিম জানতে পারে, চেয়ারম্যান গাজী শওকত হোসেন ও নয়জন মেম্বার ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত প্রায় পাঁচ বছর ধরে ২০০ জন মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা তুলেছেন। এর মাধ্যমে প্রায় ৪-৫ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

সমাজসেবা অধিদপ্তরের একটি কমিটি অভিযোগটি তদন্ত করেছে। এ সংক্রান্ত আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৫ বছর ধরে ২০০ মৃত ব্যক্তির ভাতার টাকা তুলেছেন চেয়ারম্যান।

আপডেট সময় : ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১