সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না: সেতুমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক আর না করুক নির্বাচন সংবিধান অনুযায়ী যথা সময়ে হবে। আপনারা নির্বাচন বর্জন করবেন, কিন্তু নির্বাচন করতে দেবেন না এই দাম্ভিকতার জবাব আমরা জনগণকে সঙ্গে দেব।
আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও ভার্চ্যুয়াল চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নিক এটা আমরা চাই। কিন্তু এখন থেকে হুমকি দিচ্ছে নির্বাচন বর্জন করবেন। কারণ কী, এখনই হেরে যাওয়ার ভয় করছেন। নির্বাচনের এখন দুই বছর বাকি রয়েছে। আন্দোলনের কথা বলছেন, বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না। আপনারা নির্বাচনে আসুন এটা আমরা চাই। তবে আপনারা না এলে নির্বাচন বন্ধ করতে পারবেন না।

মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, আমরা যখন নিরপেক্ষ সরকারের আন্দোলন করছিলাম তখন আপনাদের নেত্রী খালেদা জিয়া বলেছিল পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকারের একটি প্রস্তাব পাঠান। আপনাদের নেত্রীই বলেছিল পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এটা আপনাদের নেত্রীর কথা। প্রস্তাব পাঠান রাষ্ট্রপতি বিবেচনা করবেন কি-না জানি না।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির মরা গাঙে আর জোয়ার আসবে না: সেতুমন্ত্রী।

আপডেট সময় : ০২:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১