সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

হত্যার ২৫ মাস পর গ্রেফতার স্ত্রী-ছেলে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বগুড়ার কাহালুতে চাঞ্চল্যকর ইব্রাহিম আলি (৭৫) হত্যার সঙ্গে জড়িত প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে সিআইডি বগুড়ার সহকারী পুলিশ সুপার হাসান শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- এবং কাহালু থানার বাখরা গ্রামের নিহত ইব্রাহিম আলীর দ্বিতীয় স্ত্রী মোর্শেদা খাতুন (৪৯) এবং তাদের ছেলে শওকত আলী (৩০)।

পুলিশ সুপার জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে ২০১৯ সালের ১৫ আগস্ট ভোররাতে কাহালু উপজেলার বাঁখড়া গ্রামের মৃত আলিম উদ্দিন আকন্দের ছেলে ইব্রাহিম আলিকে হত্যা করা হয়। নিহত ইব্রাহিমের দ্বিতীয় স্ত্রী মোর্শেদা এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে শওকত আলীসহ অন্য আসামিরা পরিকল্পনা করে তাকে চেতনানাশক ওষুধ খাওয়ান। পরে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের প্রথম স্ত্রীর ছেলে সারোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন।

তিনি আরও জানান, আদালতের নির্দেশে ২০১৯ সালের ২৬ নভেম্বর মামলাটির তদন্তভার জেলা সিআইডিকে হস্তান্তর করা হয়। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে মঙ্গলবার দুপুরের মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করে সিআইডি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হত্যার ২৫ মাস পর গ্রেফতার স্ত্রী-ছেলে।

আপডেট সময় : ০৬:৩১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১