সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

মুন্সিগঞ্জে ১৬৮ ক্যান বিয়ারসহ তিন ছাত্রলীগকর্মী আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
মুন্সিগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৬৮ ক্যান বিয়ারসহ তিন ছাত্রলীগকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার পশ্চিম কাজী কসবা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তিন ছাত্রলীগকর্মী হলেন-মুন্সিগঞ্জে জেলা ছাত্রলীগের সদস্য মো. লিমন খান (২৫), ছাত্রলীগকর্মী সাইদুর রহমান আকাশ (২১) ও জাহিদ হোসেন (২৫)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, রাতে পশ্চিম কাজী কসবা এলাকায় বিক্রির উদ্দেশ্যে কয়েকজন বিয়ার মজুদ করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পশ্চিম কাজী কসবা এলাকার পলাতক আসামি সৈকত ভূঁইয়ার দর্জির দোকানের মধ্যে থেকে ১৬৮ ক্যান বিয়ারসহ তিনজনকে আটক করা হয়। এসময় সেখান থেকে আরও একজন পালিয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে আটক তিনজন ছাত্রলীগকর্মী।

তিনি আরও বলেন, মূলত বিক্রির জন্যই এসব বিয়ার মজুদ করা হয়েছিলো। আটকদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুন্সিগঞ্জে ১৬৮ ক্যান বিয়ারসহ তিন ছাত্রলীগকর্মী আটক।

আপডেট সময় : ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১