ভালুকায় শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ।
- আপডেট সময় : ০১:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৩৭ বার পড়া হয়েছে

এস এম সুজন খান, বিশেষ প্রতিনিধি :-ময়মনসিংহের ভালুকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব আমান উল্লাহ খান মাখনের আয়োজনে মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) রাতে ভালুকা সদর ইউনিয়নের বাঁশিল দয়াল মার্কেট সংলগ্ন আমান উল্লাহ খান এতিমখানা মাদ্রাসায় শেখ হাসিনার সুস্থ্যতা দীর্ঘায়ু কামনায় ৭৫তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করেন ।
পরে কেককাটার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্মদিন পালন করেন । এ সময় সমাজ সেবক ফকর উদ্দিন, ভালুকা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল মৃদা, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহাগ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রাকিব, ছাত্রলীগ নেতা ইমতিয়াজ আলী, ৮ নং ওয়াার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান, যুবলীগ নেতা আবুল কালাম আজাদ যুবলীগ নেতা সুজন আহাম্মেদসহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

























