সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

স্ত্রীকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা স্বামীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ১৪২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: পিরোজপুরে স্ত্রীকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ওই নারীর ভাই। বাবার বিরুদ্ধে থানায় সাক্ষ্য দিয়েছে ছেলে জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসান মীর।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করা হয়। ভুক্তভোগীর মেজো ভাই মো. হারুন সেখ বাদি হয়ে মামলাটি করেন বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ.জ. মো. মাসুদুজ্জামান মিলু। আহত মাহফুজা পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা।

পারিবারিক ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে মাহফুজা বেগমকে মারধর করেন স্বামী মিলন মীর। এসময় জোর করে মুখে বিষ ঢেলে দেন তিনি। মাহফুজার ডাক চিৎকারে তার ছেলে মেহেদী ও অন্যরা এসে তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মেহেদী জানায়, প্রায় প্রতি রাতেই এমন ঘটনা ঘটতো। মাকে নিয়মিত মারধর করতো। কাউকে কিছু না বলে নিরবে সহ্য করতো মা। শুক্রবার রাতে এত মারে যে মা অজ্ঞান হয়ে যায়। পানি চাইলে জোর করে বিষ খায়ানোর পরে পুরোপুরি নিস্তেজ হয়ে যায়। পরে মাকে বাঁচাতে হাসপাতারে নিয়ে যাওয়া হয়।

ভুক্তভোগীর ভাই মো. হারুন সেখ জানান, মাহফুজাকে নিয়মিত মারধর করতো তার স্বামী। মিলনের অনেক চাহিদা, আমরা তা পূরণে অক্ষম। অনেকবার শালিশ করা হয়েছে। থানায় গিয়ে বন্ডে সাক্ষর করে বোনকে নিয়ে এসেছে। কিন্ত এখন মনে হচ্ছে মেরে ফেলতে চায় আমার বোনকে। আমরা এর বিচার চাই।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.জ. মো. মাসুদুজ্জামান মিলু জানান, এ ঘটনায় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ছেলে সাক্ষ্য দিয়েছে বাবার বিরুদ্ধে। আসামী গ্রেফতারের অভিযান অব্যহত আছে। আশা করছি অচিরেই আসামীকে গ্রেফতার করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্ত্রীকে মারধরের পর মুখে বিষ ঢেলে হত্যাচেষ্টা স্বামীর।

আপডেট সময় : ০৬:১৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১