সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

হাসানুল হক ইনুর বক্তব্যে নিন্দা পাথরঘাটা থানার ওসির।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক: বরগুনার পাথরঘাটায় স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ঘটনায় আয়োজিত ‘একাত্তর জার্নাল’ টক শোতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন—’থানায় মামলা না নেওয়ায় ওসি-এসপিকে বরখাস্ত করা উচিত’। ইনুর এ বক্তব্যের নিন্দা জানিয়েছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার।

গণমাধ্যমকে দেওয়া এক লিখিত প্রতিবাদলিপিতে ওসি বাশার নিজের বক্তব্য তুলে ধরেন। ওসি লিখেন, গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পাথরঘাটা পৌরশহরের বাসিন্দা ওই ছাত্রীর মা থানায় উপস্থিত হয়ে বিষয়টি ওসি আবুল বাশারকে জানালে তিনি পুলিশ পাঠিয়ে ঘটনায় জড়িত নাঈম ও সবুজের অভিভাবকদের থানায় ডেকে পাঠান। কিন্তু ওই দুই ছাত্রের অভিভাবক থানায় আসেনি।

এর পরদিন শনিবার স্কুলছাত্রীর মায়ের এজাহারের প্রেক্ষিতে পাথরঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন ২০২০ এর ১০ ও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৯ (১) / ৩৫ পাথরঘাটা থানায় মামলা হয়। মামলা নম্বর-২৭।

একইদিন বিকেল পাঁচটায় একাত্তর টেলিভিশনের ‘একাত্তর জার্নাল’ এর আলোচনায় জাসদ সভাপতি ও কুষ্টিয়া-১ আসনের এমপি হাসানুল হক ইনু থানায় মামলা নেওয়া হয়নি উল্লেখ করে ‘ওসি-এসপিকে বরখাস্ত করা উচিত’ বলে মন্তব্য করেন।

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এমন মন্তব্যের জবাবেই ওসির এ প্রতিবাদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাসানুল হক ইনুর বক্তব্যে নিন্দা পাথরঘাটা থানার ওসির।

আপডেট সময় : ১০:০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১