সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নাচ, পাঁচ শিক্ষিকা সাময়িক বরখাস্ত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক: পাঁচ শিক্ষিকার নাচের ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

‘অগ্রহণযোগ্য আচরণের’ অভিযোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই পাঁচ শিক্ষিকাকে বরখাস্ত করা হয় বলে সোমবার গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এই ঘটনা ঘটেছে।

ভিডিওতে দেখা গেছে, শিক্ষার্থীবিহীন ফাঁকা শ্রেণিকক্ষে সিনেমার একটি জনপ্রিয় গানে শিক্ষিকারা নাচছেন। বৃহস্পতিবার ওই ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এরপর আগ্রার প্রাথমিক শিক্ষা বিভাগ এই ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে বিষয়টি সত্যতা পাওয়া গেলে শনিবার তাদের বরখাস্ত করা হয়।

একইসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে প্রাথমিক শিক্ষা বিভাগ জানিয়েছে।

প্রাথমিক শিক্ষা বিভাগের এক কর্মকর্তা জানান, ওই ঘটনার পর অভিযুক্ত শিক্ষিকাদের কারণ দর্শাতে বলা হয়। চারজন শিক্ষক এর জবাব দেন। তবে একজন শিক্ষিকার কাছ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

তবে অভিযুক্ত শিক্ষিকারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

ওই কর্মকর্তা আরও বলেন, ওই শিক্ষিকাদের এই কর্মকাণ্ডে প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তাদের এই আচরণ অগ্রহণযোগ্য। স্কুল চলাকালে শ্রেণিকক্ষে তাদের এই আচরণ করা উচিত হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নাচ, পাঁচ শিক্ষিকা সাময়িক বরখাস্ত।

আপডেট সময় : ০৪:৪১:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১