সংবাদ শিরোনাম ::
বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

এনআরবি ব্যাংকের পরিচালক দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এনআরবি ব্যাংকের পরিচালক দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদি হয়ে মামলা দুটি দায়ের করেন। সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আরিফ সাদেক জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সুত্রে জানা গেছে, এই দম্পতির বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর মধ্যে এক মামলায়, এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত মোট ১ কোটি ৩ লাখ ১০ হাজার ৭২৩ টাকার সম্পদ নিজ দখলে রাখার অভিযোগ এনেছে দুদক।

আরেক মামলায় বদিউজ্জামান ও তার স্ত্রী নাসরিন জামানকে আসামি করা হয়েছে। নাসরিনের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। আর স্বামী বদিউজ্জামানকে ওই সম্পদ অর্জনের সহায়তা করার অভিযোগ এনে আসামি করা হয়েছে।

দুটি মামলাতেই আসামিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এনআরবি ব্যাংকের পরিচালক দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা।

আপডেট সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১