সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নিজের লেখা বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন মোমেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
জাতির উদ্দেশে দেওয়া প্রধানন্ত্রী শেখ হাসিনার ৩২টি ভাষণের পরিপ্রেক্ষিত বিশ্লেষণ এবং মূল ভাষণ তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রীর লেখা ‘জাতির উদ্দেশে ভাষণ: শেখ হাসিনা’ বইটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে।

জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রীর হাতে বইটি তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

পররাষ্ট্রমন্ত্রীর এ বইটি প্রকাশিত হয়েছে ‘অন্য প্রকাশ’ থেকে। বইটিতে গত চার দশকের বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটের চিত্র প্রতিফলিত হয়েছে।

বইটি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির উদ্দেশে দেওয়া বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতিটি ভাষণে তার রাজনৈতিক চিন্তা-দর্শন, দেশ ও জাতিকে নিয়ে তার পরিকল্পনা এবং বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এ ভাষণগুলো দেশের অনাগত প্রজন্মের জন্যও দিকনির্দেশনা।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরিসীম ত্যাগ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বহু বছরের সামরিক ও স্বৈরাচারী দুঃশাসনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের প্রতিটি ক্ষেত্রকে পুনঃনির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরের কাজ বাস্তবায়ন করে চলেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর গ্রন্থিত ও সম্পাদিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য হলো- শেখ হাসিনা: বিমুগ্ধ বিস্ময়, বাংলাদেশ: একুশ শতকের পররাষ্ট্রনীতি: উন্নয়ন ও নেতৃত্ব, বাংলাদেশ: রোড টু ডেভেলপমেন্ট, বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়, বাংলাদেশ মার্চিং ফরোয়ার্ড, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশ: উন্নয়ন ও ভবিষ্যত সম্ভাবনা, বাংলাদেশের স্বাধীনতা: প্রত্যাশা ও প্রাপ্তি।

এছাড়া জাতীয় ও আন্তর্জাতিক নানা গবেষণাগ্রন্থে পররাষ্ট্রমন্ত্রীর প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা আড়াইশরও বেশি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজের লেখা বই প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন মোমেন।

আপডেট সময় : ০২:৫৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১