সংবাদ শিরোনাম ::
স্ত্রীর সঙ্গে ঝগড়ার করে স্বামীর ‘আত্মহত্যা।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ১১১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক
স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর গলায় ফাঁস দিয়ে নয়ন নাথ (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়ার কালামিয়া বাজারের নেজাম কলোনিতে এ ঘটনা ঘটে।
নয়ন নাথের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। তার বাবার নাম অনিক নাথ। তিনি নেজাম কলোনির একটি ভাড়া বাসায় থাকতেন এবং নগরের হোমিওপ্যাথির একটি দোকানে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক।
তিনি বলেন, সকালে বাকলিয়া থানা এলাকা থেকে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দেওয়া ওই নারীর স্বামীকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

























