সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বিএনপি জোট ছাড়ছে ইসলামী দলগুলো আছে হতাশা ক্ষোভ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট থেকে একে একে বেরিয়ে যাচ্ছে ইসলামী দলগুলো। সর্বশেষ বিএনপি জোট ছাড়ে কওমি আলেমদের পুরনো দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। এর আগে মুফতি ফজলুল হক আমিনীর দল ইসলামী ঐক্যজোট ২০১৬ সালে বিএনপি জোট ছেড়ে যায়। আর শায়খুল হাদিসের দল বাংলাদেশ খেলাফত মজলিস জোট ছাড়ে তারও অনেক আগে।

বর্তমানে বিএনপি জোটে নিবন্ধিত একমাত্র ইসলামী দল মাওলানা মোহাম্মদ ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস।
দলের মহাসচিব আহমদ আবদুল কাদের গত মার্চে ভারতের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সহিংসতার মামলায় এখন কারাবন্দী। তাকে মুক্ত করতে দলের কেউ কেউ বিএনপি জোট ছাড়ার কথা ভাবছেন। কারণ জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির জোট ছাড়ার ঘোষণা দেওয়ার পর দলটির নেতারা মুক্তি পান।

জানতে চাইলে বিএনপি? স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বিএনপির নেতৃত্বের দুর্বলতার কারণে দলগুলো চলে যাচ্ছে ব্যাপারটা এমন নয়। সবচেয়ে বড় কারণ সরকারের পক্ষ থেকে দলগুলোর প্রতি চাপ। এ ছাড়া দলগুলোর মধ্যে বিরোধ রয়েছে। একটি অংশ চলে গেলেও আরেকটি অংশ আমাদের সঙ্গে রয়েছে।

তিনি বলেন, ইসলামী দলগুলোর নেতারা বেশির ভাগ ক্ষেত্রে মসজিদের ইমাম কিংবা মাদরাসার শিক্ষক। তারা তাদের প্রফেশন ধরে রাখার জন্য অনেক সময় বাধ্যও হন এমন সিদ্ধান্ত নিতে। জানা যায়, বাংলাদেশের জন্মলগ্ন থেকে ইসলামী মূল্যবোধ রাজনীতিতে অনেকটা এককভাবে ব্যবহার করত এবং এর সুবিধা পেত বিএনপি। বর্তমানে এখন সে পরিস্থিতি নেই। বিশেষ করে দীর্ঘ সময় বিএনপি ক্ষমতার বাইরে থাকার কারণে এবং বিএনপির জোটসঙ্গী হিসেবে হামলা মামলা থেকে দূরে থাকতেই বিএনপির সঙ্গ ত্যাগ করছে ইসলামী দলগুলো।
এ ছাড়া আন্তর্জাতিক মহলে তৈরি হওয়া নেতিবাচক ধারণা কাটাতে বিএনপি কয়েক বছর ধরে ইসলামপন্থিদের সঙ্গে এক ধরনের দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে। জোটের রাজনীতিতে ইসলামী দলগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না এমন অভিযোগও রয়েছে। ফলে ইসলামী দলগুলোর অনেকে বিএনপি জোট থেকে সরে যায়। তবে ২০-দলীয় জোটে যারা রয়েছে তারা দলগুলোর খন্ডিত অংশ। অন্যদিকে জোট ছাড়ার পর সব দলই অবহেলার অভিযোগ তুলে বিএনপিকে দোষারোপ করছে। বিএনপি থেকে ছেড়ে যাওয়া দলগুলোর সঙ্গে সরকারের সখ্য বাড়ছে। দলগুলোর নেতারা বলছেন, আওয়ামী লীগ সরকার কওমি মাদরাসা শিক্ষার সনদের স্বীকৃতি দিয়েছে। আলেমদের সঙ্গে সম্পর্ক বাড়িয়েছে। এমনকি পবিত্র কাবা শরিফের ইমামকেও তারা দেশে এনেছে। ধর্মনিরপেক্ষ রাজনীতির চর্চার পাশাপাশি ধর্মীয় অনুভূতিকেও আওয়ামী লীগ ভালোভাবে ব্যবহার করছে। এদিকে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। বর্তমানে বিএনপির সম্পর্ক এখন ততটা সাবলীল নয়। বিএনপির পক্ষ থেকে জামায়াতকে ছাড়ার জন্য দলে চাপ রয়েছে। তবে জামায়াত নেতারা মনে করছেন, বিএনপি তাদের জোট থেকে বের করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি জোট ছাড়ছে ইসলামী দলগুলো আছে হতাশা ক্ষোভ।

আপডেট সময় : ০৪:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১