সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল

পুলিশের সাথে সাধারন মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে: ডিসি দক্ষিন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ ১২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)’র উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম বার) বলেছেন, বরিশাল শহরের সাধারন মানুষ খুবই শান্তিপ্রিয়, এ শহরের রাস্তাগুলো অন্যান্য শহরের তুলনায় বেশ প্রশস্থ নদী পথ থাকার কারনে এখানে তুলনামুলক জ্যাম কম। তবে এ শহরে চুরির প্রবনতা রয়েছে।আগে চুরির প্রবনতা অনেক বেশী ছিল।এখন পুলিশ সদস্যদের অক্লান্ত প্রচেষ্টার ফলে এর হার আগের চেয়ে কিছুটা কমেছে কিন্তু একবারে বন্ধ হয়নি।আমরা বরিশাল শহরের নাগরিকদেরকে নিরাপদ একটি শহর উপহার দিতে চাই।আমরা যে কোন ঘটনা ঘটার আগেই এ ঘটনাগুলোকে বন্ধ করতে চাই।এ জন্য পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করতে হবে।আপনারা জানেন আগের চেয়ে থানার পরিবেশ অনেক পরিবর্তন হয়েছে।পুলিশের সাথে সাধারন মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে।তাহলেই আমরা জনগনকে নির্ভেজাল কাংক্ষিত সেবা দিতে পারবো।

শনিবার(২৫ সেপ্টেম্বর) বিকালে বিসিসি ১৩ নং ওয়ার্ড দক্ষিন আলেকান্দা কালুখান বাড়ীর সম্মুখে বিএমপি কোতয়ালী মডেল থানা কতৃক আয়োজিত ১২ ও ১৩ নং বিটে জনসচেতনতা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন,বাসায় চুরি বন্ধে আপনাদের বিশেষ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে।বাসায় দারোয়ান রাখতে হবে অথবা সিসি ক্যামেরা দিতে হবে অথবা কলাপসিকল গেট রাখতে হবে।তাহলে বাইরের অনাকাঙ্ক্ষিত লোকজন আর ভিতরে ঢুকতে পারবেনা।আমরা চাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক।সুতরাং দায়িত্বের ভাবনা থেকে বিট পুলিশিংয়ের মাধ্যমে এ শহরকে আমরা চুরি মুক্ত করতে চাই।আমরা গনমুখী পুলিশ হতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিন মোঃ ফজলুল করিম বলেন,বরিশাল মেট্রোপলিটন পুলিশ জননিরাপত্তায় সদা জাগ্রত।বাংলাদেশ পুলিশ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে দিন দিন সামনে এগিয়ে যাচ্ছে এবং সমাজের অপরাধ প্রবনতাকে কমিয়ে আনছে।আমরা চাই কোন ঘটনা ঘটার আগেই তা যেন বন্ধ করেদিতে পারি।সুতরাং আপনারা যে কোন বিষয়ে তথ্য দিয়ে আমাদের তথ্য ভান্ডারকে সমৃদ্ধ করুন।আমরা আপনাদের পরিচয় গোপন রাখবো।আমরা কোন অন্যায়কে প্রশ্রয় দেইনা।আমরা তথ্য,পেলে আমাদের কাজ আরো বেগবান হবে।

সভাপতির বক্তব্যে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বলেন,এই শহরে দিনের বেলায় চুরি সংঘঠিত হয়।যে সব আবাসিক ভবনের নিচ তলায় কলাপসিবল গেট নাই।এ সব ভবনে সকাল ১০ টার পরে ও সন্ধার পরে চুরি সংঘঠিত হয়।সাধারনত সকালে ও সন্ধায় চাকুরীজীবীরা বাসায় থাকেনা আর এ সময়ই এ সব বাসায় চুরি সংঘঠিত হয়।মাত্র ১০ মিনিটের মধ্যে এ সব চুরি সংঘঠিত হয়।সুতরাং এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হতে হবে।

এ সময় অন্যান্যের মাঝে আরও বক্তব্য রাখেন,বিসিসি ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মেহেদী পারভেজ আবির,১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ হুমায়ুন কবির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশের সাথে সাধারন মানুষের সম্পর্কের সেতুবন্ধন তৈরী করতে হবে: ডিসি দক্ষিন।

আপডেট সময় : ০৪:১৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১