সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

প্রেমের ফাঁদে ফেলে প্রতারনা অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::: প্রেমের ফাঁদে ফেলে প্রতারনার মাধ্যমে যুবকদের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নেওয়াই ছিলো বিউটিশিয়ান লাইজুন নাহার পপির নেশা। এনিয়ে তার পাঁচটি বিয়েও হয়েছে। সর্বশেষ স্বামীর দায়ের করা প্রতারণা ও হত্যা চেষ্ঠার মামলায় অবশেষে গ্রেফতার হয়েছেন প্রতারক পপি।

নগরীর এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা গ্রামের সুলতান হাওলাদারের কন্যা প্রতারক পপিকে গ্রেফতার করেছেন।

শনিবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, নগরীর কাশিপুর বাধিয়া এলাকার একটি বাসা থেকে পপিকে গ্রেফতারের পর শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

সূত্রমতে, পপি খানপুরা এলাকার পোল্টি ফিড ব্যবসায়ী সাইফুল ইসলাম সোহানের দায়ের করা প্রতারণা ও হত্যা চেষ্টা মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানার আসামি। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলায় পপিকে পুলিশ গ্রেফতার করার পর একই মামলার আসামি পপির বাবা সুলতান হাওলাদার ও মা মরিয়ম বেগম আত্মগোপন করেছেন। তবে তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি উল্লেখ করেন।

পপির পঞ্চম স্বামী ও মামলার বাদি সাইফুল ইসলাম সোহান জানান, খানপুরায় তার পোল্টি ফিডের দোকানের পাশে লাইজুন নাহার পপির বিউটিপার্লারের দোকান ছিলো। সে সুবাধে পপির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা বিয়ে করে নগরীর একটি ভাড়া বাসায় অবস্থান করেন। বিয়ের কিছুদিন পর তিনি (সোহান) জানতে পারেন পপির আগে আরও চারটি বিয়ে ছিলো। এছাড়াও সে প্রতারণা মাধ্যমে বিভিন্ন যুবকদের কাছ থেকে অর্থকড়ি হাতিয়ে নিয়েছেন।

তিনি আরও জানান, এ নিয়ে গত ১৮ আগস্ট ভাড়া বাসায় বসে দু’জনের মধ্যে তুমুল বাগ্বিতন্ডা হয়। ওইসময় পপি ধারালো চাক্কু নিয়ে তাকে (সোহান) হত্যার চেষ্ঠা করে। একপর্যায়ে সে জরুরী সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তায় প্রাণরক্ষা করেন। পরে তার ভাড়া বাসায় থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার মালামাল পপি কৌশলে নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমের ফাঁদে ফেলে প্রতারনা অর্থ হাতিয়ে নেয়া প্রতারক গ্রেফতার।

আপডেট সময় : ১০:৩১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১