সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

জিনের বাদশাহ’সহ তিনজন গ্রেপ্তার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম নগর ও কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
চট্টগ্রাম নগর ও কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশছবি: সংগৃহীত
জিনের বাদশাহ পরিচয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম নগর ও কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিনের বাদশাহ পরিচয় দেওয়া আবদুল মান্নান, তাঁর সহযোগী জোবাইর হোসেন ও আবু তৈয়ব।

আবুল হাসান নামে এক প্রবাসীর অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। পুলিশ জানায়, সৌদি আরব থেকে দুই বছর আগে দেশে ফেরেন আবুল হাসান। পরে জানতে পারেন সেখানে তাঁর হোটেল ব্যবসা হাতিয়ে নিয়েছেন সৌদি আরবের এক নাগরিক। হোটেল উদ্ধারের জন্য সে দেশে যাওয়াও সে সময় তাঁর পক্ষে সম্ভব ছিল না। সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। নগরের হাজারী গলি এলাকায় স্ত্রীর গয়না বিক্রি করতে গিয়ে দোকান কর্মচারীর কাছ থেকে কথিত জিনের বাদশাহর সন্ধান পান। জিনের বাদশাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি আবুল হাসানকে তাঁর হারানো সব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরপর সৌদি আরবে হারানো হোটেল ও সেই সৌদি নাগরিককে জিনের মাধ্যমে বাংলাদেশে আনার কথা বলে বিভিন্ন সময়ে আবুল হাসানের কাছ থেকে ২ লাখ ৩৬ হাজার টাকা ও স্বর্ণ হাতিয়ে নেন।

প্রতারণার শিকার আবুল হাসান প্রথম আলোকে বলেন, দীর্ঘ ২২ বছর সৌদি আরব থেকে ২০১৮ সালে দেশে ফিরে আসেন তিনি। সেখানে হোটেল ব্যবসা করতেন। সৌদি এক নাগরিকের মাধ্যমে (কফিল) তাঁর হোটেল ব্যবসা পরিচালিত হতো। দেশে ছুটি কাটাতে এসে জানতে পারেন কফিল সৌদি আরব যাওয়া নিষিদ্ধ করেছেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে হাজারী গলির একটি দোকানে স্ত্রীর গয়না বিক্রি করতে যান।

তখন ওই দোকানের কর্মচারী ও প্রতারক চক্রের সদস্য আবু তৈয়ব প্রবাসীকে বুদ্ধি দেন জিনের বাদশাহ আছেন একজন। তিনি সৌদি আরব থেকে কফিলকে দেশে নিয়ে আসতে পারবেন। এ জন্য জিনের বাদশাহকে দুই লাখ টাকা, তিন ভরি সোনা ও এক হাজার ডলার দিতে হবে। কিন্তু বিষয়টি কারও সঙ্গে আলাপ করা যাবে না। তাতে বড় ক্ষতি হয়ে যাবে। কথামতো আবুল হাসান প্রথমে দুই লাখ ও তিন ভরি সোনা তুলে দেয় জিনের বাদশাহর হাতে। পরে বিভিন্নভাবে বিকাশের মাধ্যমে নেন আরও ৩৬ হাজার টাকা। একসময় তিনি কথিত জিনের বাদশাহর প্রতারণা আঁচ করতে পেরে বিষয়টি পুলিশকে জানান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার জিনের বাদশাহসহ তিন আসামি স্বীকার করেছেন তাঁরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে তাঁরা জিনের বাদশাহর কাছে নিয়ে যান। কাজের কথা বলে মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন। ভয়ে লোকজন তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জিনের বাদশাহ’সহ তিনজন গ্রেপ্তার।

আপডেট সময় : ০৬:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১