সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ১২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
ঢাকা মহানগর, যশোর জেলা ও সাভার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের একটি গোয়েন্দা টিম।

এসময় তাদের কাছ থেকে দুইটি বিদেশি রিভলবার, ৫০ রাউন্ড গুলি, দুটি মোটরসাইকেল ও লুণ্ঠিত এক লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- জলিল মোল্লা, রিয়াজ ও দিপু।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই ডাকাত দলের একটি গ্রুপ মতিঝিল মানি এক্সচেঞ্জ এলাকায় অবস্থান করতো। যেসব ব্যবসায়ী মানি এক্সচেঞ্জ হতে বের হতেন তাদের তারা টার্গেট করতো তারা। মোটরসাইকেলে অবস্থানকারী অন্য গ্রুপকে তারা এই তথ্য প্রদান করতো। এরপর ফাঁকা জায়গায় গেলে ব্যবসায়ীকে জিম্মি করে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো।

তিনি আরও বলেন, সংঘবদ্ধ ডাকাত চক্রটি রাজধানীর অভিজাত ব্যক্তিদের টার্গেট করে ডাকাতি পরিচালনা করে থাকে। যে কোনো ঘটনা ঘটিয়ে তারা দ্রুত পালানোর ব্যবস্থা করে রাখে। মোটরসাইকেল ব্যবহার করে তারা দ্রুত স্থান ত্যাগ করতো। আমরা তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করেছি। পুরো দলকেই ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবির এই কর্মকর্তা।

গত ২৮ আগস্ট একজন ব্যবসায়ী মতিঝিল মানি এক্সচেঞ্জ থেকে ৬০ লাখ টাকা নিয়ে গাড়িযোগে রওনা দিলে ছয়জন ডাকাত মোটরসাইকেলে তাকে অনুসরণ করে। গাড়ি মৌচাক ফ্লাইওভারে উঠলে ডাকাত দল গাড়ির গতিরোধ করে। এসময় তারা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এরপর টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এরপর গত ৪ সেপ্টেম্বর ডাকাত চক্রটি আরও একটি ডাকাতি করে মতিঝিল এলাকা থেকে। এক ব্যবসায়ী মতিঝিল এলাকা থেকে ২৫ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌঁছালে চক্রটি তার গতিরোধ করে৷ এসময় পথচারীরা প্রতিরোধ করলে ডাকাতরা দুই রাউন্ড গুলি ছুড়ে৷ এসময় তাদের গুলিতে এক পথচারী আহত হয়।

সংগঠিত দুইটি ঘটনায় রমনা থানায় দুইটি মামলা হয়। ডাকাতির মামলার প্রেক্ষিতে গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিজুল হকের তত্ত্বাবধানে ও উপ-পুলিশ কমিশনার মিশু বিশ্বাস পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অস্ত্র-গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার।

আপডেট সময় : ০৭:১১:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১