সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বানারীপাড়ায় শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হাদি।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক মো. আব্দুল হাদি দায়িত্ব পেয়েছেন। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে কলেজ গর্ভনিং বডির সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়। কলেজের শিক্ষক মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয় মনোনীত কলেজের শিক্ষানুরাগী সদস্য স্বরূপকাঠি উপজেলার সোহাগদল শহীদ স্মৃতি বিএম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আলাউদ্দীন তালুকদারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের শিক্ষানুরাগী সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়াসহ গর্ভনিংবডির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত,সাবেক চেয়ারম্যান ওমর ফারুক,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,বিশারকান্দির চৌমোহনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালযের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির,উত্তর বিশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম হায়দার আলী,মধ্য পশ্চিম বিশারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আ. মজিদ হাওলাদার ও জাকির হোসেন বাহাদুর, উপজেলা যুবলীগ নেতা তপু খান প্রমুখ। প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর বুধবার বিকাল ৫টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিশারকান্দি শেরে বাংলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিজাম উদ্দিন মারা যান। তার মৃত্যুতে অধ্যক্ষ পদ শূণ্য হওয়ায় এ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় শেরে বাংলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আঃ হাদি।

আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১