সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

চুয়াডাঙ্গার ৫ থানায় নতুন ওসি রদবদল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১ ১১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর.নয়ন, স্টাফ রিপোর্টার ।। চুয়াডাঙ্গার সকল থানা ও জেলা গোয়েন্দা শাখায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) যোগদান করেছেন। নিয়মিত বদলির অংশ হিসেবে জেলার ৫ থানা ও গোয়েন্দা শাখায় এই রদবদল। চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসবে যোগদান করেছেন মোহাম্মদ মহসীন পিপিএম (বার)। বুধবার (২২শে সেপ্টেম্বর) তিনি সদর থানায় যোগদান করেন। এর আগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানায় ওসি হিসবে কর্মরত ছিলেন। আর সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে চুয়াডাঙ্গা জেলা পুলিশেই রয়েছেন। তাকে এখনো কোন থানার দায়িত্ব দেওয়া হয়নি।

এদিকে জেলার জীবননগর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেছেন মোঃ আব্দুল খালেক। তিনি এর আগে দামুড়হুদা মডেল থানায় ওসি হিসবে কর্মরত ছিলেন। জীবননগর থানার ওসি মোঃ সাইফুল ইসলামকে আলমডাঙ্গায় থানায় বদলি করা হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি মোঃ আলমগীর কবিরকে সংযুক্ত করা হয়েছে ডিএসবি শাখায়। দর্শনা থানায় ওসি হিসেবে যোগদান করেছেন লুৎফুল কবির। তিনি এর আগে জেলা গোয়েন্দা শাখায় ওসি হিসবে কর্মরত ছিলেন। দর্শনা থানার ওসি মোঃ মাহাব্বুর রহমানকে জেলা গোয়েন্দা শাখার ওসি’র দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দামুড়হুদা মডেল থানায় ওসি হিসবে যোগদান করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদ।

চুয়াডাঙ্গার সকল থানায় নতুন ওসি যোগদান করায় পুলিশি সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট থানার বাসিন্দারা আশা প্রকাশ করেছেন। এর আগে যারা এ সমস্ত থানায় ওসি হিসেবে কর্মরত ছিলেন তারাও প্রত্যেকেই মানবিক কাজ করে সাধারণ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বিশেষ করে করোনা ভাইরাস প্রতিরোধে দেশের অন্যান্য জায়গার পুলিশের ন্যায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের প্রত্যেক সদস্যের অবদান অনস্বীকার্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চুয়াডাঙ্গার ৫ থানায় নতুন ওসি রদবদল।

আপডেট সময় : ০৫:৪৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১