সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

অনুমোদনহীন ৫৯ আইপি টিভি বন্ধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
অনুমোদনহীন ৫৯টি ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপি টিভি) বন্ধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিটিআরসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন কিনে ফেসবুক বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপি টিভি দেখাচ্ছে, যার বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এমন সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত কন্টেন্টগুলো ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া আইপি টিভি। বিটিআরসি শুধু লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানগুলোকে আইপিভিত্তিক ডাটা সার্ভিস (স্ট্রিমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ডের) অনুমোদন দিয়ে থাকে।

বিটিআরসি থেকে আইপি টিভি সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুধু তাদের গ্রাহকদেরকেই প্রদর্শন করতে পারবে। তবে প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় চুক্তি/অনুমোদন/ছাড়পত্র সংশ্লিষ্ট প্রদানকারী প্রতিষ্ঠান থেকে নিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কালে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়/ফেইসবুক/ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে যার কোন বৈধ অনুমোদন নেই। অনুমোদন ব্যাতিরেকে উক্ত সম্প্রচার অনৈতিক এবং টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়। এজন্য ইতোমধ্যে এরূপ ৫৯ টি অনিবন্ধিত অবৈধ আইপিটিভি কমিশন হতে বন্ধ করা হয়েছে।

এসব কার্যক্রমের সঙ্গে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের জন্য অনুমোদনপ্রাপ্ত আইএসপি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টতা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অনুমোদনহীন ৫৯ আইপি টিভি বন্ধ।

আপডেট সময় : ১২:৪১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১