সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

জুসের সঙ্গে বিষ মিশিয়ে ৪ সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
লক্ষ্মীপুরে জুসের সঙ্গে বিষ মিশিয়ে চার সন্তানসহ আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন মাহমুদা বেগম নামের এক নারী। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক কলহের জেরে শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, লক্ষ্মীপুর শহরের পোস্ট অফিস সড়কের বাংলাদেশ মেডিকেল নামের ফার্মেসির মালিক নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছে। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর জেরে শনিবার মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তিন ছেলে ও এক মেয়েকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এ সময় তিনি নিজেও বিষপান করে মৃত্যু নিশ্চিত করতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘরের দরজা ভেঙে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

মাহমুদার মেয়ে পান্না (৬) বলে, তার মা রাতে সবাইকে জুস খাইয়েছেন। এরপর কী হয়েছে তা তার মনে নেই। ধারণা করা হচ্ছে, জুসের সঙ্গে বিষ মিশিয়ে সন্তানদের এবং নিজে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ওই নারী।

মাহমুদার স্বামী নাদিম মাহমুদ বলেন, স্ত্রীর কারণে আমাকে অশান্তিতে থাকতে হয়। সে সবসময় আমাকে টাকার চাহিদা দেখায়। সে প্রায়ই সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিতো।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ বলেন, মা-সন্তানদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) ইমদাদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুসের সঙ্গে বিষ মিশিয়ে ৪ সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা।

আপডেট সময় : ১২:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১