সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

এবার বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা শ্রাবন্তীর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। প্রায় এক বছর এক ছাদের তলায় থাকেন না রোশান-শ্রাবন্তী। এবার কাগজে-কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান অভিনেত্রী। জানা যাচ্ছে, আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা দায়ের করেছেন অভিনেত্রী।

এর আগে শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে জুন মাসে ‘বৈবাহিক অধিকারের পুনঃপ্রতিষ্ঠা’ ধারায় মামলা করেছিলেন রোশান। শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা রুজু করেন শ্রাবন্তীর তৃতীয় স্বামী। তারই জবাবে এবার বিবাহ বিচ্ছেদ চেয়ে মামলা করলেন নায়িকা। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর।
কোনো ফিল্মি চিত্রনাট্যের চেয়ে কম রোমাঞ্চকর নয় রোশান-শ্রাবন্তীর কাহিনি। ২০১৯ সালের শুরুর দিকে রোশান-শ্রাবন্তীর প্রেমপর্ব নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল টলিপাড়ায়। ‘গুগলি’ ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা মেলে দুজনের। মাস কয়েকের মধ্যেই লুকিয়ে বিয়ে সারেন সূদূর পাঞ্জাবে।

বিয়ের দিন দশেক পর বিয়ের খবরে শিলমোহর দেন শ্রাবন্তী। এরপর বিদেশে হানিমুন, একসঙ্গে আদুরে ছবি পোস্ট থেকে রোম্যান্টিক টিকটিক ভিডিও- রীতিমতো কাপল গোলস দিতেন এই জুটি। তবে গত বছর পূঁজার আগে ছন্দপতন। শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়ে চলে যান রোশান। সংবাদমাধ্যমের কাছে সেই খবর ফাঁস হতে বেশি সময় লাগেনি।

জুন মাসে শ্রাবন্তীর সঙ্গে ফের সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হন রোশান সিং, ততদিনে অবশ্য শ্রাবন্তীর নতুন প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার গুঞ্জন চাউর হয়ে যায়। সেই মামলা চলাকালীন পালটা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করলেন শ্রাবন্তী, জানিয়েছে টিভি নাইন বাংলার এক প্রতিবেদন।

হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারায় রেস্টিটিউশন অব কনজুগাল রাইটসের কথা জানিয়ে শিয়ালদহ ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্টে মামলা করেছিলেন রোশান। গত ১৬ সেপ্টেম্বর সেই মামলার শুনানি ছিল। এদিন রোশান সিং-এর আইনজীবীর কাছে নতুন করে পৌঁছায় শ্রাবন্তীর জবাব, আইনি পরিভাষায় যাকে বলা হয় ডব্লিউ এস। সেখানেই রোশানের বিরুদ্ধে আলিপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করার কথা জানিয়েছেন শ্রাবন্তী।

সূত্র : হিন্দুস্তান টাইমস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা শ্রাবন্তীর।

আপডেট সময় : ০৪:২৭:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১