সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

নাজিরপুরে ভুয়া কাবিনে বিয়ে,গৃহবধুকে নির্যাতন করে ষ্ট্যাম্পে স্বাক্ষর।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুর সংবাদদাতা: পিরোজপুরের নাজিরপুরে ভুয়া কাবিনে বিয়ে করে যৌতুকের দাবীতে গৃহবধু খালেদা আক্তার (২৩) কে নির্যাতন করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে আটকে রাখার অভিযোগ উঠেছে স্বামী রনি মোল্লার (২৫) বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধুর ভাই রবিউল ইসলাম ‘৯৯৯’ ফোন দিলে থানা পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে থানা পুলিশের হস্তক্ষেপে গতকাল শুক্রবার দুপুরে ওই দম্পত্তির বিয়ের রেজিষ্ট্রি সম্পন্ন হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া গ্রামে। জানা গেছে, উপজেলার শেখমাটিয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে রনি মোল্লার সাথে গত ২০২০ সালের ৩ জুন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সমনকাঠী গ্রামের মাহাতাব শেখের মেয়ে খালেদা আক্তারের বিয়ে হয়।

ভুক্তভোগী গৃহবধুর পিতা অভিযোগ করে জানান, বিয়ের সময় বরপক্ষ তাদের (কন্যা) সাথে প্রতারনা করে ভুয়া রেজিষ্ট্রি করেন। পরে ওই রেজিষ্ট্রির কাগজ কনে পক্ষ চাইলে কোন বিয়ে হয় নি বলে জানান।

কিন্তু বিয়ের পর থেকে জামাতা (বরপক্ষ) রনি মোল্লা ও তার পরিবার যৌতুক হিসাবে মটর সাইকেল সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র দাবী করেন। সাধ্যমত বিয়ের সময় তাদের দাবী পুরন করা হলেও গৃহবধুকে মারধর করে। নির্যাতন সইতে করতে না পেরে গত কয়েকদিন আগে গৃহবধু তার পিতার বাড়িতে চলে যান।

পরে তার শ্বাশুড়ি অসুস্থতার অযুহাত দেখিয়ে নিয়ে এসে আবারও মারধর করে সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর রেখে ঘরে আটকে রাখে। এ খবর শুনে গত বৃহস্পতিবার বিকালে ওই গৃহবধুর পিতা-মাতা সহ ২ ভাই সেখানে গেলে জামাতা রনি ও তার পরিবারের লোকজন তাদেরও মারধর করেন। এ ব্যাপারে অভিযুক্ত জামাতা রনি মোল্লা যৌতুকের দাবীতে মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, তার স্ত্রী খালেদা খাতুন স্বেচ্ছায় সাদা ষ্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাজিরপুরে ভুয়া কাবিনে বিয়ে,গৃহবধুকে নির্যাতন করে ষ্ট্যাম্পে স্বাক্ষর।

আপডেট সময় : ০৫:৪০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১