সংবাদ শিরোনাম ::
জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

তুচ্ছ ঘটনায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাসিবুল ইসলাম ভ্রাম্যমান প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করেছে এক মোটরসাইকেল চালক।
শুক্রবার সন্ধা ছয়টা ত্রিশ ত্রিশ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, শুক্রবার রাত ৬.৩০ মিনিটের দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটর সাইকেলে ধাক্কা লাগে। এরই জের ধরে মোটর সাইকেলের চালক খালিদ হাসানের সাথে হাফিজুরের বাক-বিতন্ডা হয়। এবং ইজিবাইক চালক চলে যেতে গেলে কেশবপুর গ্রামের মাাঠের ব্রীজের সামনে ভাসানি নামে এক ব্যক্তি তার গাড়ি থামিয়ে দেয়। এক পর্যায়ে খালিদ হাসান, ভাসানিসহ বেশ কয়েক জন হাফিজুর রহমানকে লাঠি, রড ও হাতুড়ি দিয়ে মারধর শুরু করে। এতে হাফিজুর রহমান আহত হলে তাকে ফেলে পালিয়ে যায় তারা। সেখান থেকে হাফিজুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে তার মৃত্যু হয়। ওসি বলেন, এ ঘটনার সাথে যে বা যারা জড়িত তাদের আটকে অভিযান চলছে।
অভিযুক্তরা কেশবপুর গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তুচ্ছ ঘটনায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা।

আপডেট সময় : ০৮:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১