সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে আর লাভ নাই: তথ্যমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১ ৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, বাংলাদেশে রাত ১২ টার পর যারা টেলিভিশনের পর্দা গরম করে আর গরম গরম কথা বলে তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার কখনও হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সময়ে আওয়ামী লীগ সরকারই তত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোন লাভ হবে না। বিএনপি সিরিজ মিটিং করছে ৩ দিন ধরে।
মিটিংয়ের মধ্যে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না। নির্বাচন কোন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে য়ায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই।

মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে আরও বলেন, আজকে বাংলাদেশ বদলে গেছে। খালি পায়ে, ছেড়া কাপড়ে মানুষ দেখা যায়না। কুড়েঘর খুজে পাওয়া যায় না। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এ বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়নি। এ বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে।

শনিবার বিকালে ভোলার চরফ্যাসনে বজ্রগোপাল টাউন হলে সাবেক জাতীয় সংসদ সদস্য ও প্রাজ্ঞ রাজনীতিবিদ অধ্যক্ষ এম এম নজরুল ইমলামের ২৯ তম মৃত্যুবাষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

বিশেষ অতিথি ছিলেন ভোলা- ৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ই লাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
আমন্ত্রিত অতিথি ছিলেন, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

ফাউন্ডশনের ভাইস চেয়ারম্যান কায়সার আহমেদ দুলাল সভাপতিত্ব করেন।

এর আগে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাসভবনে ভোলার গণমাধ্যমকর্মীদের সাথে মন্ত্রী মতবিনিময় করেন। এসময় মন্ত্রী ছাড়াও ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, সম্পাদক অমিতাভ রায় অপু, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, সম্পাদক মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। দুই প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মানরা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান।

বৈরী আবহাওয়ার মধ্যে মন্ত্রী চরফ্যাসনের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেন এবং ভুয়শী প্রশংসা করেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে আর লাভ নাই: তথ্যমন্ত্রী।

আপডেট সময় : ০৫:৩৬:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১