সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

মেক্সিকোর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১ ৯৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে দেশটির আয়োজনে বিশেষ কুচকাওয়াজে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্যারেড কন্টিনজেন্ট।

বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত চৌকস একটি দল মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদরেকে সালাম প্রদর্শন করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. সোলাইমান ৩৯ সদস্যের এই কন্টিনজেন্টের নেতৃত্ব দেন। সদস্যদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন অফিসার, তিনজন জেসিও, অন্যান্য পদবীর ১৬ জন ছিলেন।

আর বাংলাদেশ নৌবাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয়জনসহ মোট আটজন এবং বিমান বাহিনীর একজন অফিসার, একজন জেসিও, অন্যান্য পদবির ছয়জন সহ আটজন এবং সশস্ত্র বাহিনী বিভাগ থেকে দুইজন অফিসার ছিলেন কুচকাওয়াজে।

মেক্সিকো সরকারের আমন্ত্রণে গত ১০ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীর এই দলটি সে দেশে যায় বলে আইএসপিআর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেক্সিকোর স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ।

আপডেট সময় : ০৬:০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১